ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » মাছ ধরতে বাধা দেওয়ায় পুকুর মালিককে মারধর

মাছ ধরতে বাধা দেওয়ায় পুকুর মালিককে মারধর


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ ২০২৫


 

 

মাছ ধরতে বাধা দেওয়ায় পুকুর মালিককে মারধর

পাবনা: সুজানগরে একটি পুকুরে জোরপূর্বক সন্ত্রাসীরা মাছ ধরতে গেলে তাদের বাধা দেওয়ায় পুকুরের মালিক মো. ইউনুস আলী প্রামানিক নামে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।  ঘটনাটি ঘটে মঙ্গলবার উপজেলার দুলাই ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামে।

এ ঘটনায় মো.ইউনুস প্রাং বাদী হয়ে একই এলাকার  মো. জলিল প্রাং  উরফে চিনতো ও  মো.জামাল প্রাং নামে দুই ব্যক্তিকে অভিযুক্ত করে  সুজানগর থানায়  একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, ইউনুস প্রামানিকের নিজ বাড়ির  পিছনে একটি পুকুর রয়েছে। সেই পুকুরে তাকে কিছু না জানিয়েই জোরপূর্বক মাছ ধরতে যায় তার ভাই জলিল প্রাং  ওরফে চিনতো ও  মো.জামাল প্রাংসহ স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। পরে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদের মাছ ধরতে  বাধা দিলে এ সময় প্রথমে অকথ্য ভাষায়  গালিগালাজ ও পরে ইউনুসের কাছে থাকা নগদ প্রায় ২১ হাজার এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে  মারধর করে রক্তাক্ত করে  গামছা দিয়ে বেধে  হত্যার  উদ্দেশ্যে পুকুরের পানিতে ফেলে দেয় জলিল প্রাং  উরফে চিনতো ও  মো.জামাল প্রাং ।

এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মারাত্মক আহত অবস্থায় ইউনুসকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।  স্থানীয় এলাকাবাসী জানান এর আগেও এলাকায় একাধিক সন্ত্রাসীমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে মা. জলিল প্রাং  উরফে চিনতো ও  মো.জামাল প্রাং এর বিরুদ্ধে। তাই গ্রামবাসী অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট।

এ বিষয়ে সুজানগর থানা পুলিশ জানায়, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৩৩:৫০   ৪০২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ