ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই নটরডেম ও সেন্ট জোসেফে সুযোগ পেলেন লালমোহন হা-মীমের আট শিক্ষার্থী যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করার আহ্বান হবিগঞ্জে


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » আ’লীগ নেতাকর্মীর ওপর ‘বাড়তি নজর’ গোয়েন্দাদের

আ’লীগ নেতাকর্মীর ওপর ‘বাড়তি নজর’ গোয়েন্দাদের


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫


আ’লীগ নেতাকর্মীর ওপর ‘বাড়তি নজর’ গোয়েন্দাদের

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর বাড়তি নজরদারি করছে গোয়েন্দারা। তারা সরকারবিরোধী কার্যকলাপের ছক কষছে কিনা, সেদিকে দৃষ্টি রাখা হয়েছে। গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে– তৃণমূল থেকে একত্রিত হয়ে ঢাকায় আসতে পারে অনেক নেতাকর্মী। এজন্য ঢাকাসহ সারাদেশে তৎপরতা জোরদার করা হয়েছে।

তিন জেলার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বললে তারা জানান, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তৃণমূল থেকে সংঘবদ্ধ হয়ে ঢাকায় আসতে পারেন– এমন গোয়েন্দা তথ্য পাওয়া যাচ্ছে। এর পর তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের অবস্থান চিহ্নিত করে দেওয়া হয় গ্রেপ্তারের নির্দেশনা। সামাজিক যোগাযোগমাধ্যমে কারও ‘ষড়যন্ত্রমূলক’ তৎপরতা রয়েছে কিনা, তা পর্যালোচনা করা হচ্ছে। নৌঘাট, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে থাকছে বাড়তি নজর।

আরেক কর্মকর্তা জানান, মামলার আসামিদের তালিকা তৈরির পাশাপাশি থানা পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীর তৎপরতার ব্যাপারে তথ্য রাখা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার বিষয়টিকে জোর দেওয়া হচ্ছে।

এর আগে পুলিশ সদরদপ্তর থেকে এসপি ও মহানগর কমিশনারদের সতর্কতা বাড়ানোর পাশাপাশি সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। পলাতক ও কারাগারে থাকা আসামিদের মামলার নম্বর, অভিযোগ, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করে তালিকা করতে বলা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্যদের তৎপর থাকতে বলা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫৬   ২৭৯ বার পঠিত  |      







প্রধান সংবাদ থেকে আরও...


কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা
পূর্ববর্তী সরকারের ব্যর্থতায় কাঙ্ক্ষিত অগ্রগতিতে পৌঁছাতে পারেনি জাতি: জামায়াত আমির
জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড
নারী ফুটবলারদের প্রেরণায় আদর্শ হতে পারে ঐশীর গাওয়া থিম সং
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির



আর্কাইভ