ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই নটরডেম ও সেন্ট জোসেফে সুযোগ পেলেন লালমোহন হা-মীমের আট শিক্ষার্থী যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করার আহ্বান হবিগঞ্জে


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ভাগিনীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা,ঘাতক মামা আটক

ভাগিনীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা,ঘাতক মামা আটক


কামরুল ইসলাম মোস্তফা,চন্দনাইশ(চট্রগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫


ভাগিনীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা,ঘাতক মামা আটক

চট্টগ্রাম: চন্দনাইশে খালাতো বোনের মেয়েকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত মামা নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাদমার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল পিপিএম সেবা।

তিনি জানান, “চন্দনাইশের আলোচিত ঘটনায় একমাত্র অভিযুক্ত নাজিম উদ্দীন (৩০) কে কক্সবাজারের রামু থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আদালতে প্রেরণ করা হবে।”

এর আগে গত মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ২টায় চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়ার নয়াপাড়া এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসা উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ সওদাগর পাড়া এলাকার কৃষক আনোয়ার হোসেনের মেয়ে তামান্না আক্তার ইয়া ওরফে আরজু আক্তার (১৯) নামে পটিয়া সরকারি কলেজের ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে ঘাতক মামা সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ উপর পাড়া এলাকার মৃত সৈয়দ আহম্মদের ছেলে নাজিম উদ্দিন।

ঘটনাটি দেখে ফেলায় আরজুর নানা আব্দল হাকিম ও নানি ফরিদা বেগমকেও কুপিয়ে জখম করে সে পালিয়ে যায়। তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত নাজিম ফরিদা বেগমের আপন বোনের ছেলে বলে জানা গেছে।

ওই ঘটনায় নিহতের পিতা কৃষক আনোয়ার হোসেন বাদী হয়ে নাজিম উদ্দীনকে একমাত্র আসামী করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন।

এন/এস

বাংলাদেশ সময়: ১২:১৭:৫৮   ২৫৮ বার পঠিত  |            







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই
যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন
হাতিয়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ঝাঁজালো গন্ধে ফের অসুস্থ ২০ শিক্ষার্থী
নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা
নবীনগর সাংবাদিক সমিতির যাত্রা শুরু



আর্কাইভ