ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » দুইদফা দাবিতে দিনাজপুরে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতির

দুইদফা দাবিতে দিনাজপুরে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতির


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: সোমবার, ৫ মে ২০২৫


 

দুইদফা দাবিতে দিনাজপুরে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতির

দিনাজপুর: বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আজ সোমবার (৫ মে) দুইদফা দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত দিনাজপুর জজ কোর্ট চত্বরে এই কর্মসূচি পালন করা হয়েছে।

বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়তা কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান বøকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিকে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবীতে কর্মবিরতি কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচী চলাকালীন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার আহবায়ক জেলা নাজির তোফায়েল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নায়েব নাজির মো. শাহিন, সেরেস্তাদার মো. এনামুল ইসলাম, সেরেস্তাদার মো. জিল্লুর রহমান, দিনাজপুর বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন প্রমুখ। কর্মবিরতি উপলক্ষে কর্মবিরতিতে দাবী সমূহ উত্থাপন করে কেন্দ্রীয় কর্মসূচীর ধারণাপত্র পাঠ করেন নাজির রমজান আলী।

এতে বলা হয়, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণের নিয়োগ, বিদ্যমান বøক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। এই দুই দফা দাবী অধস্তন আদালতের কর্মচারীগণের উপযুক্ত দাবী অবিলম্বে বাস্তবায়ন করে দীর্ঘদিনের সৃষ্ট বৈষম্য দূর করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৩:১৩   ৩৫১ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ