ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » বিরামপুরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

বিরামপুরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: সোমবার, ৫ মে ২০২৫


বিরামপুরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

দিনাজপুর: বিরামপুর উপজেলা সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৫মে) বিরামপুর (চরকাই) খাদ্য গুদামে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

এ উপলক্ষ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ,এইচ,এম তৌহিদুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর, চরকাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার, এফ,এম এগ্রো ফুড লিমিটেডের পরিচালক আসাদুজ্জামান চৌধুরী, মোস্তফা অটো রাইচ মিলের স্বত্বাধিকারী মোস্তফা হোসেন, মিলার রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ফিজুল প্রমুখ।

খাদ্য দপ্তর থেকে জানা গেছে, এবার বিরামপুরে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ১২০ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৬ হাজার ৪৫৯ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করা হবে। উল্লেখ্য, গত আমন মৌসুমে এই খাদ্য গুদামের সরকার নির্ধারিত পরিমাণের শতভাগ ধান ও চাল সংগৃহিত হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৬:৪৩   ১৬৯ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ