ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ঘোড়াঘাটে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু

ঘোড়াঘাটে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: সোমবার, ৫ মে ২০২৫


ঘোড়াঘাটে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু

দিনাজপুর: ঘোড়াঘাটে হাঁসের খামারে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে উম্মে হাবিবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার (৪ মে) রাত ৮ টায় উপজেলার ডুগডুগিহাট শালগ্রাম এলাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। বাড়ির পাশে হাঁসের খামারে দেওয়া বৈদ্যুতিক ফাঁদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুটি ওই এলাকার হাবিজুল ইসলামের মেয়ে। সে এলাকার পুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীতে লেখাপড়া করতো।শিশুটির বাবা হাবিজুল ইসলাম বলেন, বাড়ির পাশে মাহফুজার রহমানের হাঁসের খামার। শিয়ালের উৎপাতের কারণে খামারের নিচে চার পাশে তারের সঙ্গে বিদ্যুৎ এর সংযোগ দিয়ে রাখতেন।

রোববার (৪ মে) বিকাল অনুমান ৫ টার দিকে ঝড়-বাতাস হয়। সে সময় আমার মেয়েসহ ওর বয়সী আরও তিনজন শিশু মিলে খামারের পাশে আম কুড়াতে যায়। সাথে থাকা তিনজন শিশু আম কুড়ানো শেষে বাড়ি ফিরলেও উম্মে হাবিবাকে খুজে পাওয়া যাচ্ছিলোনা।পরে অনেক খুঁজাখুঁজির পর আমার ভাইয়ের স্ত্রী লাকী বেগম খামারের পাশে আমার মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পায়।

ঘোড়াঘাট থানার্অিফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, খামারের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহালে শিশুটির দুই পায়ে এবং পিঠে বিদ্যুৎ স্পৃষ্টের পোড়া ক্ষত পাওয়া গেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৯:৪৪   ২৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ