ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » কেয়ার নার্সিং কলেজের ডিপ্লোম ইন মিডওয়াইফারি কোর্সের ছাত্রীদের বেল্ট পরিবর্তন

কেয়ার নার্সিং কলেজের ডিপ্লোম ইন মিডওয়াইফারি কোর্সের ছাত্রীদের বেল্ট পরিবর্তন


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: সোমবার, ৫ মে ২০২৫


কেয়ার নার্সিং কলেজের ডিপ্লোম ইন মিডওয়াইফারি কোর্সের ছাত্রীদের বেল্ট পরিবর্তন

রংপুর: দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের ডিপ্লোম ইন মিডওয়াইফারি কোর্সের ছাত্রীদের বেল্ট পরিবর্তন উপলক্ষ্যে আজ সোমবার (৫ মে) আলোচনা সভা অনুষ্ঠিত।

কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের ডিপ্লোম ইন মিডওয়াইফারি কোর্সের ছাত্রীদের বেল্ট পরিবর্তন উপলক্ষ্যে আলোচনা সভায় কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তার বলেন, মিডওয়াইফদের যথাযথ প্রশিক্ষণ নিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌছে দিতে হবে। গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা ও মৃত্যু হার হ্রাসে প্রশিক্ষিত মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ অবদান রাখে।

বিশেষ করে একজন মায়ের পরিবার পরিকল্পনা থেকে শুরু করে গর্ভধারণ, সন্তান প্রসব ও প্রসব পরবর্তী সেবা প্রদানে মিডওয়াইফ অগ্রণী ভূমিকা রাখতে পারেন। একজন মিডওয়াইফ বলতে আমরা বুঝি যিনি সফলতার সঙ্গে মিডওয়াইফারি শিক্ষা কার্যক্রম শেষ করেছে। মিডওয়াইফারি আবশ্যকীয় যোগ্যতায় উত্তীর্ণ হতে হবে এবং শিক্ষা কার্যক্রম মানসম্পন্ন হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায়। স্বাগত বক্তব্য রাখেন কেয়ার নার্সিং কলেজের উপাধ্যক্ষ মোছাঃ মোস্তফা বেগম।

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের ডিপ্লোম ইন মিডওয়াইফারি কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রিয়সী রানী মহন্ত ও তৃতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান ইফতির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিক্ষক জ্যোৎস্না আরা বেগম, শেখ ইসরাত জাহান, শাহানাজ পারভীন, সানজিদা আফরিন প্রমুখ। আলোচনা সভা শেষে কেয়ার নার্সিং কলেজের ডিপ্লোম ইন মিডওয়াইফারি কোর্সের ছাত্রীদের বেল্ট প্রদান করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৩:৩৬   ১২৯ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা
পীরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
উলিপুরে বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন



আর্কাইভ