ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » আদিবাসী ও দলিত নারী-যুবকদের সক্ষমতা বৃদ্ধির অবহিতকরণ সভার উদ্বোধন

আদিবাসী ও দলিত নারী-যুবকদের সক্ষমতা বৃদ্ধির অবহিতকরণ সভার উদ্বোধন


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫


আদিবাসী ও দলিত নারী-যুবকদের সক্ষমতা বৃদ্ধির অবহিতকরণ সভার উদ্বোধন

রংপুর: দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) দিনাজপুর এর আয়োজনে ইলিভেটিং মার্জিনালাইজ্ড পপুলেশন্স থ্রো ও ওমেন্স ইক্যুইটি এন্ড রিপ্রেইন্টেশন (ইম্পাওয়ার) প্রকল্পের আওতায় এবং নাগরিকতা, সিভিক এনগেজমেন্ট ফান্ড, জিএফএ কনসাল্টিং গ্রুপের সহযোগিতায় প্রকল্প অবহিতকরণ সভা আজ শনিবার (১০ মে) উদ্বোধন করা হয়েছে।

জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল এর সভাপতিত্বে আযোজিত প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দীন।

প্রকল্প বিষয় সার্বিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার শাহ্ আবজাল আহম্মেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মিল স্পেশালিস্ট লুৎফুল কবির। প্রজেক্ট ম্যানেজার শাহ্ আবজাল আহম্মেদ। এ সময় তিনি জানান, এই প্রকল্প দিনাজপুর সদরের পৌরসভা, সুন্দরবন, ফাজিলপুর ও শেখপুরা ইউনিয়নের, বিরল ধামইর, ধর্মপুর, রাণীপুকুর, রাজারামপুর ইউনিয়নে, কাহারোল উপজেলায়, রসুলপুর, মুকুন্দপুর, সুন্দরপুর, রামচন্দ্রপুর ও বীরগঞ্জ উপজেলায় সুজালপুর, ভোগনগর, মোহনপুর, মরিচা ইউনিয়নের চার হাজার নারী ও আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের জনগোষ্ঠী এই প্রকল্পে অংশীজন হিসেবে কাজ করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মেরাজুল ইসলাম। কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের ট্রেনিং ইনচার্জ মোঃ খাদেমুল ইসলাম। মেডিকেল অফিসার ডা: হোসেন মো. নাহিদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রজেক্ট অফিসার সাইফুল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেএসকেএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মর্জিনা রুপা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দীন বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতায় আদিবাসী ও দলিত নারী-যুবদের উন্নয়নের মূল স্রোতধারায় আনতে পারলে সক্ষমতা বৃদ্ধি পাবে। এর জন্য সবাইকে বৈষম্য মূলক মানসিকতা পরিত্যাগ করতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪০:৫৫   ২৩৫ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ