ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫


জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন

দিনাজপুর:“মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ”কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইনকে সামনে রেখে এবং ২৫ শে বৈশাখ উপলক্ষে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দিনাজপুরের আয়োজনে শতবর্ষের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাঙালির প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে।।

আজ শনিবার (১০ মে) জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুরের সভাপতি মানস ভট্টাচার্য্যে সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন কান্তি রায়। “রবীন্দ্রনাথের প্রকৃতি চিন্তা”-শীর্ষক আলোচনা সভায় আলোচনা করেন আদর্শ কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান কবি রুবি আফরোজ, প্রভাষক, কবি ও গবেষক বিধান দত্ত, নাট্য নির্দেশক সম্বিত সাহা সেতু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, কবি ও সাহিত্যিক জলিল আহম্মেদ ও কবি সাব্বির রেজা। এসময় উপস্থিত ছিলেন কবি ও গবেষক ড. মাসুদুল হক, রেজাউর রহমান রেজু, রবিউল আউয়াল খোকা, কবি মাসুদ মুস্তাফিজ, কানিজ রহমান, কবি নিরঞ্জন রায়, কবি দেবরঞ্জন ভট্টাচার্য্য ও মো. আতিকুর রহমান নিউ।

সংগীত পরিচালনা করেন স্বপ্না দাস, প্রিয়াংকা দাস চৈত্রী, সুমন কান্তি রায়, শ্বাশতি দেবনাথ খেয়া, নুরুল মতিন সৈকত। কবিতা আবৃত্তি করেন অদিতি রায়, হেম কুসুম ও সুর্বণা মুখার্জী। নৃত্য পরিবেশন করেন ত্রয়ী, পিয়ু ও পিপাসা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সুবর্ণা মুখার্জী।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক ধারে একজন বিশ^ মানব, দার্শনিক, কবি ও শিক্ষাবীদ। তার শিক্ষাদর্শন সারা বিশ^ মানবতাকে প্রভাবিত করেছে। তিনি লিখেছেন আমরা যদি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে না পারি তাহলে আমাদের প্রজন্ম কীভাবে এই পৃথিবীতে বসবাস করবে। রবীন্দ্রনাথ ছিলেন একজন প্রকৃতি প্রেমিক কবি। তাকে আমরা লালন ও ধারণ করে যাবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৫:২১   ১৫৮ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ