ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক শ্রদ্ধা আর ভালোবাসার: বিশপ সেবাস্টিয়ান টুডু

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক শ্রদ্ধা আর ভালোবাসার: বিশপ সেবাস্টিয়ান টুডু


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫


দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক শ্রদ্ধা আর ভালোবাসার: বিশপ সেবাস্টিয়ান টুডু

রংপুর: দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষা সেবায় অবসর গ্রহণকারী শ্রদ্ধেয় শিক্ষকগণের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ ড. সেবাস্টিয়ান টুডু।

আজ শনিবার (১০ মে) দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ ড. সেবাস্টিয়ান টুডু বলেছেন, সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক ভালোবাসা আর শ্রদ্ধার। শিক্ষকের কাছে ছাত্র/ছাত্রীর প্রত্যাশা হলো শিক্ষক তাদের শিক্ষার্থীদের জীবনপযোগী শিক্ষা দিয়ে আলোকিত পথের যাত্রী করবেন।

শিক্ষার্থীদের ভেতর জ্ঞান লাভের জন্য ভবিষ্যতের দিকনির্দেশনা দিবেন। তাদের উৎসাহ, প্রেরণা যোগাবেন। পাশাপাশি ছাত্রের কাছে শিক্ষক শুধু শিক্ষা দিয়েই যাবেন তা নয়, বরং শিক্ষার্থীর কাছে শিক্ষকেরও কিছু প্রত্যাশা থাকে। ছাত্র/ছাত্রীরা তাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, শিক্ষক হিসেবে তার প্রাপ্য মর্যাদাটুকু দেবে। শিক্ষক যেমন, শিক্ষার্থীদের অনেক বড় শুভাকাঙ্খি, তেমনি শিক্ষক প্রত্যাশা করেন শিক্ষার্থীরাও তাকে ভালোবাসবে। শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসা এবং শ্রদ্ধার বন্ধন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ আলোকিত ও মুখরিত থাকুক সবসময়।

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষা সেবায় অবসর গ্রহণকারী শ্রদ্ধেয় শিক্ষকগণের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসর গ্রহণকারী ৪ শিক্ষক মাধ্যমিক শাখার সিনিয়র শিক্ষক মো. আজগর আলী, মো. আজিজুল হক, মো. আনসারুল হক এবং মি. স্টেফান সরোজ মন্ডল।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সি. সন্ধ্যা পিউরিফিকেশন ও মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী ফারিহা ইবনাত ইতু। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাধ্যমিক শাখার সিনিয়র শিক্ষক মাওলানা আবেদ আলী, সিনিয়র শিক্ষক মিসেস সুশীলা টুডু প্রমুখ।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্র আশফাক তানভীর ও দশম শ্রেণির ছাত্রী কাজী হুমায়রা আঞ্জুম। কবিতা আবৃত্তি করেন ৯ম শ্রেণির ছাত্র সৈয়দ হাসান রাজ্য ও সপ্তম শ্রেণির ছাত্রী মিফতাহ রেজা অরণী। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা দলীয় নৃত্য ও সংগীত পরিবেশন করে।

শিক্ষা সেবায় অবসর গ্রহণকারী শ্রদ্ধেয় শিক্ষকগণের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে বিদায়ী মাধ্যমিক শাখার ৪ শিক্ষক মো. আজগর আলী, মো. আজিজুল হক, শিক্ষক মো. আনসারুল হক এবং মি. স্টেফান সরোজ মন্ডল-এর হাতে ফুলের তোড়া, মানপত্র, সম্মাননা ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি, উপাধ্যক্ষ ব্রাদার বিকাশ বার্নাড কোস্তা সিএসসি, সহকারী প্রধান শিক্ষক সি. সন্ধ্যা পিউরিফিকেশন-সহ অন্যান্য শিক্ষক এবং ছাত্র/ছাত্রীবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫২:১১   ১১৮ বার পঠিত  |   







রংপুর থেকে আরও...


উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
আগুন-লোহার টুংটাং শব্দে মুখর চারপাশ,দম ফেলানো সময় নেই কামারশালয়
নীলফামারীর খোকশাবাড়ী ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
রাজারহাটে জাতীয় বিজ্ঞান- প্রযুক্তি সপ্তাহ
উলিপুরের ক্ষীরমোহন এখন দেশ ছেড়ে বিদেশে



আর্কাইভ