ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » বিরলের শিবপুর-রানীপুকুর ঈদগাহ মাঠে মিনারের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন

বিরলের শিবপুর-রানীপুকুর ঈদগাহ মাঠে মিনারের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫


বিরলের শিবপুর-রানীপুকুর ঈদগাহ মাঠে মিনারের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন

রংপুর: দিনাজপুরের বিরলের ১০নং রানীপুকুর ইউনিয়নের বোর্ডহাটে শিবপুর-রানীপুকুর ঈদগাহ মাঠে মিনার এর ভিত্তি প্রস্তরের স্থাপন করা হয়েছে। আজ শনিবার (১০ মে) সকালে মিনার এর ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন দিনাজপুর লালবাগ ২নং জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মো. আতিকুর রহমান বিন বর্ধমানী।

ঈদগাহ মাঠের সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. ইব্রাহীম মিয়া, ঈদগাহ মাঠের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. বেলাল হোসেন মন্ডল, মাওলানা মো. উসমান গণি, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মহসিন আলী, অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মুক্তার হোসাইন, ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা, মোস্তাফিজুর রহমান মোস্তাক, ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, কোষাধ্যক্ষ ওবাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান বকুল, সহ-সাধারণ সম্পাদক এএসএম ইকরামুল হক, প্রেসক্লাবের সভাপতি আতিউর রহমান, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাহারুল ইসলাম প্রমুখ।

ভিত্তি প্রস্তরের অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মুনাজাত করা হয়েছে। মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি বিশিষ্ট আলেমেদ্বীন দিনাজপুর লালবাগ ২নং জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মো. আতিকুর রহমান বিন বর্ধমানী।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:৫৬:১৩   ২০৯ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ