ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে মাদক প্রতিরোধে অভিভাবক ও ছাত্র-ছাত্রী সমাবেশ

চাটমোহরে মাদক প্রতিরোধে অভিভাবক ও ছাত্র-ছাত্রী সমাবেশ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ মে ২০২৫


চাটমোহরে মাদক প্রতিরোধে অভিভাবক ও ছাত্র-ছাত্রী সমাবেশ

পাবনা: ‘মাদকের বিরুদ্ধে রুখে দাড়াও-সুস্থ, সুন্দর সমাজ গড়ো’ এই শ্লোগান নিয়ে মাদক প্রতিরোধে অভিভাবক ও ছাত্র-ছাত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকালে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া বড়াল বিদ্যা নিকেতনের আয়োজনে স্কুল আঙিনায় অনুষ্ঠিত সমাবেশে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক আতিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপজেলা একাডেমিক সুপার ভাইজার গোলাম মোস্তফা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অভিভাবক আফরোজা খাতুন, শাহ সুলতানা, শিখা রাণী, স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র সুমন হোসেন রহমতুল্লাহ, সাদিকুল ইসলাম, শোহরাব হোসেন প্রমুখ।
সপ্তম শ্রেনীর ছাত্র সুমন হোসেন রহমতুল্লাহ মাদক প্রতিরোধ, কুফল সম্পর্কে সুন্দর বক্তব্য উপস্থাপন করায় ইউএনও তাকে একটি স্কুল ব্যাগ উপহার দেন।
অনুষ্ঠানের শুরুতেই ছিলো বড়াল থিয়েটারের শিল্পীদের পরিবেশনায় সমবেত কন্ঠে দেশের গান। সমাবেশে স্কুল শিক্ষক-শিক্ষার্থী, অঅিভাবক উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৯:৩৯   ২১৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ