ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শনিবার, ২৪ মে ২০২৫


ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

দিনাজপুর: ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকার চিন্তামন রাখিদাপুর গ্রামে ঘরের দরজায় বিদ্যুতায়িত হয়ে আজ শনিবার (২৪ মে) দুপুরে আঁখিমনি (২৭) নামের এক প্রবাসীর স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত গৃহবধূ আঁখিমনি মাদিলাহাট এলাকার চিন্তামন রাখিদাপুর গ্রামের প্রবাসী হারুন উর রশীদের স্ত্রী এবং সাত বছরের এক কন্যা সন্তানের জননী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ শনিবার (২৪ মে) প্রবাসী হারুন উর রশীদের নির্মাণাধিক নতুন বাড়ীতে বৈদ্যুতিক সংযোগের কাজ চলছে। এ কারণে নির্মাণাধিক বাড়ীর সংলগ্ন পুরনো বাড়ী থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে প্রয়োজনীয় বৈদ্যুতিক কাজ করা হচ্ছে। পুরনো বাড়ী থেকে সংযোগ নেয়া তার লোহার দরজার পাশ দিয়ে নেওয়ার কারণে লোহার দরজাটি খোলা ও বন্ধ করার সময় তারটি লিজেজ (ছিদ্র) হয়ে যাওয়ায় গ্রীলের পুরো দরজাটি বিদ্যুতায়িত হয়ে যায়।

এ সময় প্রবাসী হারুন উর রশীদের স্ত্রী আঁখিমনি ওই গ্রীলের দরজা স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পষ্ট হয়ে আটকা পড়েন। এ সময় তার চিৎকারে প্রতিবেশিরা এসে বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক আঁখিমনিকে মৃত ঘোষণা করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। সুরতহাল শেষে নিহতের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় নিহত আঁখিমনির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৭:৩২:৫৬   ২১৭ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ