ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে র‌্যালি ও আলোচনা সভা

জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে র‌্যালি ও আলোচনা সভা


ডিমলা ( নীলফামারী ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ মে ২০২৫


জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে র‌্যালি ও আলোচনা সভা

নীলফামারী: সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে আগামী ২৫-২৭ মে অনুষ্ঠিত হবে ভূমি মেলা-২০২৫। ভূমি মেলা উপলক্ষে রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছেলেন- সহকারী কমিশনার (ভূমি) মোছা: ফারজানা আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, সাব-রেজিষ্টার কে.এম সুজা উদ্দিন, অফিসার ইনচার্জ মো: ফজলে এলাহীসহ ১০টি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা, গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ,সমাজকর্মী,বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, সেবা গ্রহীতা তথা সাধারণ নাগরিকগণ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, জনবান্ধব ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ, সেবা গ্রহীতাদের প্রাপ্তিসমূহ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা, ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত বিষয়ে ব্যাপক ধারণা দেয়া হয়।

ডাকযোগে ভূমি সেবা-মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্তযে কোন বিষয় জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কেও সচেতন করা হয়।

এল/আর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৩৩   ৪৮৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ