ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন কিশোরীর

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন কিশোরীর


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে ২০২৫


ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন কিশোরীর

পাবনা: ঢাকা-ঈশ্বরদী রেলপথের পাবনার চাটমোহরে জগতলা এলাকায় ট্রেনে কাটা পড়ে বন্যা খাতুন (১৭) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের চাটমোহর স্টেশনের এক কিলোমিটার পূর্বে জগতলা ঢালান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই কিশোরী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথূলী গ্রামের সাবেক মেম্বর মৃত আরজান আলীর মেয়ে।

পারিবারিক সূত্র ও স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন মানিক জানান, শুক্রবার সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় বন্যা খাতুন। এরপর থেকে তার কোনো খোঁজ ছিল না। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটী এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর স্টেশন অতিক্রম করে জগতলা এলাকায় পৌঁছালে কাটা পড়ে বন্যার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

তবে প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম নামের স্থানীয় এক ব্যবসায়ী বলেন, জঙ্গলের ভেতর থেকে হটাৎ ওই কিশোরী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ওই কিশোরীর (বন্যা) শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এমন বীভৎস ঘটনা দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়।

ঘটনার ব্যাপারে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৪৮:০৫   ৩৬৭ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ