ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে অভিভাবক ও ছাত্রজনতার মানববন্ধন

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে অভিভাবক ও ছাত্রজনতার মানববন্ধন


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫


প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে অভিভাবক ও ছাত্রজনতার মানববন্ধন

নীলফামারী: খানসামার মধ্য সুবর্ণখুলী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনুপস্থিত, অব‍্যস্থাপনা শিক্ষানুকুল পরিবেশ বিনষ্টকারী প্রধান শিক্ষক জেবুন নেছার অপসারণের দাবিতে অভিভাবক ও ছাত্রজনতার মানববন্ধন হয়েছে।
সহকারি শিক্ষক ও দপ্তরীর বিরুদ্ধেও প্রধান শিক্ষক বিভিন্নভাবে মানসিক নির্যাতন ও মানহানিমূলক আচরণের অভিযোগ পাওয়া যায়।
বৃহস্পতিবার সকালে মধ্য সুবর্ণখুলী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে অভিভাবকরা বলেন, দ্রুত সমায়ের মধ্যে এই দূর্নীতিবাজ ও স্বেচ্ছাচারি প্রধান শিক্ষককে এই বিদ‍্যালয় থেকে অপসারণ করতে হবে। বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক রাখাল চন্দ্র রায় জানান, সকল সহকারী শিক্ষক এবং দপ্তরী সহ খানসামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি অভিযোগ করেন প্রধান শিক্ষক জেবুন নেছার বিরুদ্ধে।

অভিযোগে তিনি প্রধান শিক্ষককের বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা অফিস থেকে বিষয়টি তদন্তের জন্য দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি বিদ‍্যালয়ে আসার খবর শুনে অভিভাবক ও ছাত্রজনতা প্রধান শিক্ষককের অপসারণের দাবিতে মানববন্ধন করেন।
খানসামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির তালুকদার বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০২:৪৬   ২৫৩ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ