ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আবুল কাশেমের গণসংযোগ

কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আবুল কাশেমের গণসংযোগ


মমিনুল ইসলাম বাবু,( কুড়িগ্রাম )
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫


কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আবুল কাশেমের গণসংযোগ

কুড়িগ্রাম: আসন্ন জাতীয় সংসদকে সামনে রেখে কুড়িগ্রাম -৩ (উলিপুর) সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আবুল কাশেম তার নিজ নির্বাচনী এলাকায় জোড়েসোড়ে গণসংযোগ শুরু করেছেন।
অ্যাডভোকেট আবুল কাশেম বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী সদস্য। পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহকারী সম্পাদক এবং বর্তমানে কার্যনির্বাহী কমিটির সদস্য। অ্যাডভোকেট আবুল কাশেম দীর্ঘদিন যাবৎ তৃণমূল পর্যায় থেকে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের দলীয় নানা কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছেন।
ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের সময় তিনি ঢাকায় দলীয় কর্মকান্ডে রাজপথে সক্রিয় ছিলেন। যার কারণে তাকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে পরতে হয়। অ্যাডভোকেট আবুল কাশের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি ও নিপীড়ন চালানো হয়।
অ্যাডভোকেট আবুল কাশেম কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামধন (বামনাছড়া) গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মৃত ফজলুল করিম(ফুল মিঞা) সরকারি চাকুরি করছিলেন । একজন আইনজীবী হিসেবে দীর্ঘদিন যাবৎ তিনি এলাকার হতদরিদ্র ও নিপীড়িত মানুষকে কম খরচে আইনি সেবা প্রদান করে আসছেন।

এছাড়াও তিনি তার নিজ ইউনিয়নে নিজ উদ্যোগে নূরাণী ও হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠান দুটিতে পরিচালনা করে আসছেন। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগকালীন সময়ে তিনি ত্রাণসামগ্রী নিয়ে হত-দরিদ্রদের পাশে দাঁড়িয়ে থাকেন।
এ বিষয়ে অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি রাজ পথে ছিলাম, আন্দোলন করেছি। মিথ্যা মামলার শিকার হয়েছি। কুড়িগ্রাম- ৩ আসনে আমি দলীয় মনোনয়ন চাইবো। দল আমাকে মনোনয়ন দিলে বিএনপির প্রার্থী হিসাবে কুড়িগ্রাম- ৩ আসনটি বিএনপিকে উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৭:৫৪:০২   ১৫৭ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ