ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় আড্ডা–গল্প আর গানে শিক্ষার্থীদের মিলন মেলা

পাইকগাছায় আড্ডা–গল্প আর গানে শিক্ষার্থীদের মিলন মেলা


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫


পাইকগাছায় আড্ডা–গল্প আর গানে শিক্ষার্থীদের মিলন মেলা

খুলনা: স্কুলের বয়স ৪৫ পেরিয়েছে। স্কুলে যাঁরা পড়াশোনা করেছেন, তাঁদের কেউ এখন রাজনীতিবিদ,কেউবা ডাক্তার ও ইঞ্জিনিয়ার । কেউ আবার শিক্ষক। স্কুলের ৪৫তম বর্ষ উপলক্ষে প্রাক্তন এই শিক্ষার্থীদের মিলনমেলা বসে। অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় পুরো স্কুল।

এতে অংশ নেন প্রাক্তন ও বর্তমান মিলিয়ে ৬শতাধিক শিক্ষার্থী সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্ধরা। তাঁদের গল্প-আড্ডায় জমে ওঠে মিলনমেলা।
রঙিন স্বপ্ন নিয়ে তারকার মেলায় চেতনায় দিয়ে যায় দুল, ৪৫তম বর্ষে পা রেখেছে পাইকগাছার সোলাদানা হাইস্কুল’ সূচনা গানের মাধ্যমে শুক্রবার(২৫জুলাই) সকালে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

খুলনা জেলার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে ঐতিহ্যবাহী সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৮২ সালে। আর এ বছর প্রতিষ্ঠানটি ৪৫তম বর্ষ পূর্ণ করেছে।এ উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সোলাদানা ইউপি’র সাবেক চেয়ারম্যান ও পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এস এম এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিপ্লব কান্তি মন্ডল ও দ্বিতীয় পর্বে ইসমাইল মোড়ল। জাঁকজমকপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক।
বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণা, খেলাধুলা, র‍্যাফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানে সাজানো হয় পুরো অনুষ্ঠান। স্মৃতিচারণা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিটি মানুষ তার শৈশব জীবনকে ফিরে পেতে ভালোবাসে। কর্মময় জীবনের সব ব্যস্ততা ভুলে গিয়ে ছাত্রজীবনের সহপাঠীরা একে–অপরের সঙ্গে মিলতে জড়ো হন। সবার উপস্থিতিতে রঙিন হয়ে ওঠে প্রিয় স্কুলের মাঠ। সহপাঠী বন্ধুত্বের এ মিলন অন্য রকম সুখের বার্তা দেয়। সেই সোনালি দিনগুলো স্মরণ করতে তাঁদের এই পুনর্মিলন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব রায়, প্রধান শিক্ষক আমিনুর রহমান, ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, সাবেক পৌর কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান,গদাইপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এস এম বাবুল আক্তার,বিএনপি নেতা আমিনুর রহমান, প্রাক্তন ছাত্র কিশোর কুমার মন্ডল ও রখি বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী সকল শিক্ষককে সম্মাননা স্মারক ও পুরস্কারে ভূষিত করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২১:১৫   ৬৫ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন
পাইকগাছায় বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ
ভেড়ামারায় ভূমিসেবা মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ভেড়ামারায় বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিতে রেখে বালি কাটার উৎসব



আর্কাইভ