ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

চাটমোহরে পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫


চাটমোহরে পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

পাবনা: চাটমোহরে পুকুরে মাছ ধরতে গিয়ে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূল্যবান এই মূর্তিটি উদ্ধার করেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজর দেখতে পুকুর পাড়ে ভীড় জমায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে কষ্টি পাথরের মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।জানা গেছে, উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামের লোকমান হোসেন তার পুকুরে শুক্রবার সকালে জেলেদের নিয়ে মাঝ ধরতে নামেন। মাছ ধরার সময় কয়েকজন জেলের পায়ে শক্ত জাতীয় বস্তু বাধলে সেটি পানি থেকে উঠিয়ে দেখেন অনেক পুরোনো কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি। এ সময় স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা পুকুর পাড়ে জড়ো হয়ে মূর্তিটিকে পূজার্চনা শুরু করে। উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটি প্রায় ৩ ফুট লম্বা এবং আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকার মতো হতে পারে বলে জানান স্থানীয়রা।

উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিষ্ণু মূর্তিটি থানায় নিয়ে এসেছে। প্রতœতত্ব বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সাথে কথা বলে যেটুকু জেনেছি মূর্তিটি ১০০০ সাল থেকে ১১০০ সালের মধ্যেকার সময়ের হতে পারে। প্রতœতত্ব বিভাগের লোকজন পরে এসে মূর্তিটি তাদের হেফাজতে নিয়ে যাবে বলে জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৫:২৬   ২৮৩ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ