ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » খেলার মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মানের দাবীতে মানববন্ধন

খেলার মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মানের দাবীতে মানববন্ধন


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫


খেলার মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মানের দাবীতে মানববন্ধন

কুড়িগ্রাম: উলিপুরে খেলার মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের শিক্ষার্থী ও জনগনের আয়োজনে বজরা এল.কে আমিন ডিগ্রী কলেজ মাঠে এ মানববন্ধন হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্রভাষক শফিকুজ্জামান লিমন, শিক্ষক রাশেদুল ইসলাম, আসাদুল ইসলাম, রাজ্জাকুল ইসলাম, বিএনপি নেতা রোকছেদ আমীন লেবু, এলাকাবাসী মেহেদী হাসান, বিপ্লব মিয়া, সামিউল ইসলাম প্রমুখ। এ সময় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বজরা এল.কে আমিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল।
এ সময় বক্তারা বলেন, আমরা বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের বিরুদ্ধে না। আমাদের দাবী ঐতিহ্যবাহী এই খেলার মাঠটি অক্ষত রেখে নতুন ভবন নির্মান করা হোক। বর্তমানে যেখানে নতুন ভবন নির্মান করা হবে এতে খেলার মাঠ ছোট হয়ে আসবে এবং খেলোয়াড়দের অসুবিধায় পড়তে হবে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে দ্রুত নতুন জায়গায় ভবনের কাজ শুরুর আহবান জানান।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় কুড়িগ্রাম জেলায় ৫৫টি প্রাথমিক বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্র নির্মান হবে। এরই ধারাবাহিকতায় উলিপুর উপজেলার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মানের কাজ চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, নতুন ভবন নির্মানের বিষয়ে আমরা অবগত রয়েছি। স্কুল কর্তৃপক্ষ যদি আবেদন করেন তবে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩০:৪৮   ৪২৪ বার পঠিত  |            







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ