ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে সামাজিক অবক্ষয় রোধে মা সমাবেশ

চাটমোহরে সামাজিক অবক্ষয় রোধে মা সমাবেশ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫


চাটমোহরে সামাজিক অবক্ষয় রোধে মা সমাবেশ

পাবনা: সামাজিক অবক্ষয় রোধে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতে  চাটমোহরে মা সবাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলার হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি ও হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ হোসেন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের প্রশাসক মতিউর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক, মাওলানা হাবিবুর রহমান, বিএনপি নেতা সোহেল রানা, ছহির উদ্দিন স্বপন, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, প্রাক্তন শিক্ষক মোক্তার হোসেন প্রমুখ। উক্ত মা সমাবেশে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীর মায়েরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০০:৩১   ৫৯০ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ