ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে অনুদান

নাসিরনগরে দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে অনুদান


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫


নাসিরনগরে দুর্গাপূজা উপলক্ষে চালের বিতরন

ব্রাহ্মণবাড়ীয়া: নাসিরনগর উপজেলা প্রশাসনের দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা ও ৬৯ মেট্রিক টন চালের ডিও বিতরণ
সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা ও ১৩৮টি পূজা মন্ডপে সরকারি অনুদান জিআর ৬৯ মেট্রিক টন চালের ডিও বিতরণ করা হয়েছে।
আজ সোমবার ২২ সেপ্টেম্বর সকাল ১২ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তানজিল কবির, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবদুল আলীম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত তানভীর আহমেদ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মকবুল হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা চায়না বেগম,ফায়ার সার্ভিস কর্মকর্তা হিমাংশু রঞ্জন সিংহ , গোকর্ন ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল কাদির,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন,উপজেলা জামায়াতের ইসলামীর আমীর অধ‍্যাপক একেএম আমিনুল ইসলাম,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস ছাত্তার, এনসিপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ হাফিজ মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রিয়তোষ আচার্য‍্য,সাধারণ সম্পাদক জীবন চন্দ্র দাস,ডা: শ্রীবাস দাস,শচীন্দ্র দাস,পল্লব চক্রবর্তী প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,পূজামন্ডপের সভাপতি,সাধারণ সম্পাদক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় নাসিরনগরে অনুষ্ঠিত পূজা মণ্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা,সিসি ক্যামেরা স্থাপন,পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন,ডিজে গান বাদ দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য পূর্ণ সঙ্গীত পরিবেশন এবং সরকারি নিদের্শনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরে সভায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি পূজা মন্ডপে ৫০০ কেজি করে জিআর চালের অনুদানের ডিও বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৭:৩১   ২৬২ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ