ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে বিশ্ব নদী দিবসে মানববন্ধন

চাটমোহরে বিশ্ব নদী দিবসে মানববন্ধন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫


চাটমোহরে বিশ্ব নদী দিবসে মানববন্ধন

পাবনা: আমাদের নদী, আমাদের অস্তিত্ব” এই শ্লোগান নিয়ে সারা দেশের সঙ্গে পাবনার চাটমোহরেও পালিত হয়েছে বিশ্ব নদী দিবস। এ উপলক্ষে উপজেলার রতনাই নদীর ভবানীপুর ব্রিজের উপর রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

ধরিত্রী রক্ষায় আমরা-ধরা, ওয়াটার কিপার বাংলাদেশ, চলনবিল রক্ষায় আমরা, চিকনাই নদী রক্ষায় আমরা ও রতনাই নদী উদ্ধারে আমরা এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভা কর্মসূচিতে সভাপতিত্ব করেন রতনাই নদী উদ্ধারে আমরা’র আহবায়ক আলহাজ্ব আবদুল জব্বার মাষ্টার।

নদী দিবসের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও ধরিত্রী রক্ষায় আমরা’র কেন্দ্রীয় সদস্য মোঃ জাহাঙ্গীর আলম। আলোচনায় অংশ নেন, চলনবিল রক্ষায় আমরা’র আহবায়ক এবং চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাংবাদিক ও সহকারি অধ্যাপক ইকবাল কবির রঞ্জু, মুলগ্রাম ইউপি সদস্য মো আবদুল হামিদ হামজু, ডিবিগ্রাম ইউপি সদস্য মো আবদুল মতিন বিশ্বাস, খলিলুর রহমান প্রমুখ।

পথসভায় বক্তারা ফরিদপুরের ডেমরা স্লুইসগেট অপসারণ করে চিকনাই নদী ও রতনাই নদী সচল রাখার দাবি জানান। পাশাপাশি নদীকে দখল ও দূষণমুক্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২২:১৭   ১৪১ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ