ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পলাশবাড়ীতে ইউপি কার্যালয়ে তালা, সেবা বঞ্চিত কয়েক হাজার মানুষ

পলাশবাড়ীতে ইউপি কার্যালয়ে তালা, সেবা বঞ্চিত কয়েক হাজার মানুষ


আশরাফুজ্জামান সরকার( গাইবান্ধা )
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫


পলাশবাড়ীতে ইউপি কার্যালয়ে তালা, সেবা বঞ্চিত কয়েক হাজার মানুষ

গাইবান্ধা: পলাশবাড়ীর পবনাপুর ইউপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল মালেক বাবু, শাহা আলম, উজ্জলসহ কয়েকজন ইউপি সদস্যের বিরুদ্ধে। এতে করে সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বাদী হয়ে পলাশবাড়ী থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ পুলিশ সদস্যরা তালা খুলে দেওয়ার কথা বললেও তালা খোলা হয়নি।

অভিযোগ সুত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদে আগস্ট ও সেপ্টেম্বর মাসের ৫০ কেজির ৩০৬ বস্তা ১৫.৩০০ মেট্রিকটন ভিডব্লিউবি কার্ডের চাউল আছে। যার মধ্যে ৫০ মেট্রিকটন চাউল কয়েকজন ইউপি সদস্য উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ করার পাঁয়তারা করে।

ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান জানান, কয়েকজন ইউপি সদস্য আমার কাছে সরকারী ভিডব্লিউবি চাল বিতরন বিষয়ে চাঁদা দাবী করে। আমি রাজী না হওয়ায় তারা বিভিন্নভাবে আমাকে হুমকি দিয়ে আসছে। সেই বিষয়টিকে কেন্দ্র করে রোববার সকালে তারা বেশকিছু লোকজন সাথে নিয়ে দেশীয় অস্ত্র সহ ইউপি কার্যালয়ে প্রবেশ করে আমার নাম ধরে চিল্লা চিল্লি করতে থাকে। আমাকে না পেয়ে পরিষদের হিসাব সহকারী নাজমুল হাসানকে হুমকি দেয় ও পরিষদ ভবন প্রবেশের মেইন গেটে তালা ঝুঁলিয়ে দেয় এবং নাজমুল হাসানের কাছ থেকে পরিষদ ভবন কমপ্লেক্স এর সকল চাবি ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে চেয়ারম্যানের বিরোধীতা করা ইউপি সদস্য আব্দুল মালেক বাবু, উজ্জল, শাহা আলম, শাহিনুর জানান এই মাহবুব চেয়ারম্যান দীর্ঘদিন থেকে পরিষদের সরকারী প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে আমাদেরকে বঞ্চিত করে আসছে। আমরা এর প্রতিকার চাই।

ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান জানান, আমি ইউনিয়নের সকল মানুষের প্রতিনিধি। আমি ইচ্ছা করলেই কোন ইউপি সদস্যকে আলাদা সু্বিধা দিতে পারি না। তারা তালা দেওয়ার পর অনেক মানুষ সেবা নিতে এসে ফেরত গেছে। আমি প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম জানান, আমি বিষয়টি শুনেছি তবে এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। দু’পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করা হবে বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৭:০৬   ১৫৬ বার পঠিত  |            







রংপুর থেকে আরও...


উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
আগুন-লোহার টুংটাং শব্দে মুখর চারপাশ,দম ফেলানো সময় নেই কামারশালয়
নীলফামারীর খোকশাবাড়ী ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
রাজারহাটে জাতীয় বিজ্ঞান- প্রযুক্তি সপ্তাহ
উলিপুরের ক্ষীরমোহন এখন দেশ ছেড়ে বিদেশে



আর্কাইভ