ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশ গভীর অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে: রুমিন ফারহানা

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশ গভীর অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে: রুমিন ফারহানা


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫


ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশ গভীর অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়ীয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা সতর্ক করে দিয়ে বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে প্রধান উপদেষ্টা চলে যাবেন এবং অনেক উপদেষ্টা বিদেশে চলে যাবেন। ফলে দেশ গভীর অনিশ্চয়তায় পড়বে। পাশাপাশি আওয়ামী লীগ আবারও রাজপথে সক্রিয় হয়ে উঠছে বলে তিনি মন্তব্য করেন।

ব্যারিষ্টার রুমিন ফারহানা একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে এ সব কথা বলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ফেব্রুয়ারির পর তিনি আর থাকতে চান না। ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছাতে পারে, তাহলে তিনি চলে যাবেন।

তিনি এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের সাথে মিলিয়ে বলেন, উপদেষ্টারা অনেকেই নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন। আমার মনে হয়, তাদের খুব কষ্ট করতে হবে না। কারণ বেশিরভাগ উপদেষ্টার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তারা স্বভাবতই দেশের বাইরে, বিশেষ করে বিশ্বের উন্নত দেশগুলোতে ফিরে যেতে পারবেন।

ব্যারিষ্টার রুমিন ফারহানা আরও বলেন, সব তথ্য সাদাচোখে দেখলে সহজেই অনুমান করা যায়, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশ গভীর অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে।

আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের মিছিল আগের চেয়ে ঘন ঘন ও বড় হচ্ছে। ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তাদের মিছিল দেখা যাচ্ছে। শুরুতে তাদের মধ্যে হতবিহ্বল ভাব ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক ব্যর্থতা তাদের আবারও রাজনীতিতে ফিরে আসার সাহস জুগিয়েছে।

প্রধান উপদেষ্টার সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, তিনি কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট রেখেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম স্থগিত রয়েছে। তারা নির্বাচনে অংশ নেবে কি না, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ‘অনুবাদজনিত সমস্যা’ সংক্রান্ত বক্তব্য প্রসঙ্গে রুমিন ফারহানা তির্যক মন্তব্য করেন। তিনি বলেন, রাজনীতিবিদরা যখন কোন কিছু এড়াতে চান, তখন তারা হঠাৎ করেই ‘রাজনৈতিক অসুস্থতায়’ আক্রান্ত হন। আপনি যদি কোন সমাবেশে যেতে না চান, তাহলে বলবেন আপনি অসুস্থ। এটাই রাজনৈতিক অসুস্থতা। এমন অজুহাত আসতে পারে, কিন্তু আমার ব্যাখ্যা আমি দিয়েছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৩৪   ২৭২ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা
নবীনগর সাংবাদিক সমিতির যাত্রা শুরু
নবীনগর কৃষ্ণনগর মাদ্রাসার ছাত্রকে পৈশাচিক নির্যাতন, শিক্ষক আটক
বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা
হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক



আর্কাইভ