ঢাকা    শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিএনপি নেতা ও বৃদ্ধ শাশুড়িকে নৃশংসভাবে কুপিয়ে জখম ভেড়ামারায় এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য, নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে: প্রশাসক লালমোহনে আশ্রিতের বিরুদ্ধে ভুয়া ষ্টাম্প দিয়ে মালিকের জমি দখলের অভিযোগ আমতলীতে তরমুজে দূবৃত্তদের দায়ের কোপ, কৃষকের স্বপ্ন ভঙ্গ উলিপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ , আহত ৫ কাঁঠালিয়ায় খাল জুড়ে কচুরিপানার সয়লাব, নেই গবাদিপশুর গোসলের পানি লালমোহনে চালের ডিওতে সমঝোতা , টনপ্রতি ৫০০ টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন, ২ লাখ টাকা জরিমানা আম কুড়িয়ে নেওয়ায় দুই শিশুকে মারধর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় নিখোঁজ আতঙ্ক, দেড় মাস ধরে খোঁজ নেই শিশু সামিরার

কয়রায় নিখোঁজ আতঙ্ক, দেড় মাস ধরে খোঁজ নেই শিশু সামিরার


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫


কয়রায় নিখোঁজ আতঙ্ক, দেড় মাস ধরে খোঁজ নেই শিশু সামিরার

খুলনা: কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামের শাহ আলম গীতাদার ও বিলকিস বেগম দম্পতির একমাত্র কন্যা সামিরা খাতুন (৬) নিখোঁজ রয়েছে দেড় মাস ধরে। প্রথম শ্রেণির শিক্ষার্থী এই শিশুটির খোঁজে এখন দিন কাটছে পরিবারের উদ্বেগ-উৎকণ্ঠায়। থানায় সাধারণ ডায়েরি ও মানববন্ধন করেও কোনো সন্ধান মেলেনি তার।

পরিবারের সদস্যদের ভাষ্য, গত ২৬ আগস্ট বিকেলে সামিরা তার চাচার সঙ্গে স্থানীয় ঘুগরাকাটি বাজারে যায়। সেখান থেকেই নিখোঁজ হয় সে। পর দিন থেকেই পরিবার তাকে খুঁজে ফিরছে গ্রাম থেকে গ্রামে, কিন্তু কোনো খোঁজ মেলেনি। ঘটনার পর সামিরার মা বিলকিস বেগম কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শিশুটির বাবা মো. শাহ আলম বলেন, “আমার মেয়ে এত দিন ধরে নিখোঁজ, তবু প্রশাসন কোনো খবর দিতে পারেনি। আমি সরকারের কাছে অনুরোধ জানাই, আমার মেয়েকে ফিরিয়ে দিন। সে যদি আর না বেঁচেও থাকে, অন্তত আমরা জানতে চাই।”

আবেগাপ্লুত কণ্ঠে তিনি আরও বলেন, “আমাদের বাড়িতে এখন কেবল কান্না। মেয়ের খোঁজ না পেয়ে খাওয়া-দাওয়া বন্ধ, ঘুম হারাম হয়ে গেছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কয়রা এলাকায় শিশু নিখোঁজের ঘটনা বেড়েছে। গত ১৪ সেপ্টেম্বর জায়গীরমহল গ্রামের শিশু আব্দুল মোমিন (৮) এবং ১৬ সেপ্টেম্বর মদিনাবাদ গ্রামের রুমান হোসেন (৯) নিখোঁজ হয়। একদিন পর দুজনকেই উদ্ধার করা হলেও বিষয়টি নিয়ে পরিবারগুলো মুখ খুলতে রাজি হয়নি।

নিখোঁজ সামিরার প্রতিবেশী শহিদুল ইসলাম বলেন, “দেড় মাস হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। পরিবারটা ভেঙে পড়েছে। এলাকায় এখন শিশুদের নিয়ে আতঙ্ক বিরাজ করছে।”

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, “আমি নতুন দায়িত্ব পেয়েছি। পরিবারের কেউ এখনো সরাসরি যোগাযোগ করেননি। তবু শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৭:৫১   ৮৭ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য, নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি
পাইকগাছায় ২সহস্রাধিক দুঃস্থ মানুষ পেলো ফ্রি চিকিৎসা সেবা
ভেড়ামারায় সোলেমান শাহ মাজারে বসছে মদকে পরশা, প্রশাসনের অভিযানেও ব্যার্থ
ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
ভেড়ামারায় নবাগত জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসানের মতবিনিময় সভা



আর্কাইভ