ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » মাদরাসায় মেয়েকে খাবার দিয়ে ফেরার পথে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

মাদরাসায় মেয়েকে খাবার দিয়ে ফেরার পথে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫


মাদরাসায় মেয়েকে খাবার দিয়ে ফেরার পথে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ: তারাকান্দা উপজেলায় ইউপি সদস্য জামাল উদ্দিনকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার নলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন বানিহালা ইউনিয়নের ৮ নম্বর নলচাপড়া ওয়ার্ডের সদস্য ছিলেন।

তারাকান্দা থানা পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার পর জামাল উদ্দিন স্থানীয় মাদরাসায় পড়ুয়া মেয়েকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে আক্রমণ করে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের মেয়ে স্থানীয় নলচাপড়া মাদরাসায় লেখাপড়া করতেন। প্রতিদিনের মতো তিনি মেয়েকে খাবার দিয়ে ফেরার সময় এই হত্যাকাণ্ডের শিকার হন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। তারা হলেন- নলচাপড়া গ্রামের ইছমাহিলের ছেলে কছিম উদ্দিন (৫৫), একই গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।

স্থানীয়রা জানান, জামাল উদ্দিন এলাকাবাসীর কাছে জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তার সঙ্গে কারো ব্যক্তিগত বিরোধ ছিল না। তবে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মাদরাসার জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। তাদের ধারণা, এই জমি সংক্রান্ত বিরোধের জেরেই তার হত্যাকাণ্ড ঘটেছে।
তারাকান্দা থানার ওসি টিপু সুলতান গনমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরেই ইউপি সদস্য জামাল উদ্দিনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:৫৪   ১২১ বার পঠিত  |      

----





ময়মনসিংহ থেকে আরও...


পূবালী ব্যাংক কলমাকান্দা উপ-শাখায় ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা
তারাকান্দার সন্তান ঢাকা ট্যাক্সেস বারের মেম্বার হলেন রফিক
সবুজ বাংলাদেশ গড়তে পীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে দুই হাত হারানো নূরুল আমিন পেলো নতুন ঘর
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান বিএনপি নেতা মোতাহার হোসেন



আর্কাইভ