ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » জলঢাকায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমণ দিবস পালন

জলঢাকায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমণ দিবস পালন


এমদাদুল হক বুলেট,জলঢাকা (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫


জলঢাকায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমণ দিবস পালন

নীলফামারী: সমন্বিত উদ্যোগ, ‘প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। এসময় তিনি অগ্নিকাণ্ড ও দুর্যোগে প্রতিরোধ এবং উদ্ধার কাজের উপর সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদুজ্জামান, উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্সের স্টেশন অফিসার আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাস্টার, ইএসডিও এর উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিশিকান্ত বর্মণ প্রমুখ।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকাণ্ড ও দুর্যোগে প্রতিরোধ এবং উদ্ধার কাজের উপর সচেতনতামূলক মহড়া দেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসুচিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করাই দিবসটির উদ্দেশ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৩:১৭   ২৭৪ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ