ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার • যৌন নিপীড়নের মামলায় ফ্লোরেন্স পিউয়ের প্রতিবাদ, ইনস্টাগ্রাম পোস্ট আটকে দেওয়ার অভিযোগ • স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির • আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের • আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ • লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল • আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার • কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা • হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন • কয়রায় মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষ, চার গাছসহ আটক ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে কলমাকান্দায় এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে কলমাকান্দায় এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫


শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে কলমাকান্দায় এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি

নেত্রকোণা: ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নেত্রকোণার কলমাকান্দায়ও এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

জানা গেছে, শিক্ষক-কর্মচারীরা তাদের ন্যায্য দাবি— ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা, এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ— এই তিন দফা বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের উপর পুলিশের অতর্কিত হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সারাদেশের শিক্ষক সমাজ। এর প্রতিবাদে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বানে রবিবার থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

কলমাকান্দা উপজেলা শিক্ষক সমাজের নেতৃবৃন্দ জানান— “আমরা সরকারের কাছে অনুরোধ করছি, শিক্ষকদের উপর হামলার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শিক্ষক সমাজের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।”
এদিকে কর্মবিরতির কারণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৮:২২   ১৯১ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ফুলপুরে ২০০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি বাবু গ্রেপ্তার
● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার



আর্কাইভ