ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » জলঢাকায় স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম

জলঢাকায় স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম


জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


জলঢাকায় স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম

নীলফামারী:  স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকালে জলঢাকা সরকারি ডিগ্রী মহাবিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোজাফফর হোসেন। এসময় স্তন ক্যান্সার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগের (অনকোলজি) এমডি ডাঃ খন্দকার মোঃ আরিফ হাসনাত।

এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক সেলিমুর রহমান সেলিম, ডাঃ তানিয়া তাজরিন তন্বী, বিকন ফার্মাসিটিক্যালস এর সিনিয়র ফ্রন্ট লাইন অনকোলজি ম্যানেজার মুস্তাফিজুর রহমান ও বিকন ফার্মাসিটিক্যালস এর সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ অনকোলজি ডাঃ ফজর আল জাফর প্রমুখ।

এসময় ডাঃ আরিফ বলেন, যেসব নারীর পরিবারে স্তন ক্যানসারের কোনো ইতিহাস নেই, তাঁদের ক্ষেত্রে ৪০ বছর বয়স থেকে স্ক্রিনিং শুরু করা উচিত এবং প্রতিবছর একবার করে ম্যামোগ্রাম করানো প্রয়োজন। তিনি আরো বলেন, যেসব নারীর রক্ত–সম্পর্কিত নিকটাত্মীয়ের স্তন ক্যানসারের ইতিহাস আছে অথবা যাঁদের আগে স্তনে রেডিওথেরাপি নেওয়ার ইতিহাস রয়েছে, তাঁদের ৩০ বছর বয়স থেকেই স্ক্রিনিং শুরু করা উচিত।

পরিশেষে তিনি বলেন, ক্যানসার একবার নির্মূল হয়ে যাওয়ার পর আবার ফিরে আসতে পারে। তবে যেন প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় এবং পুনরায় চিকিৎসা করে ক্যানসার মুক্ত করা যায়। তাই নিয়মিত ফলোআপ জরুরি।

সাধারণত প্রথম দুই বছরে দু–তিন মাস পরপর, পরবর্তী দুই বছরে ছয় মাস পরপর এবং এর পরবর্তী সময়ে প্রতিবছর একবার করে ফলোআপ করতে বলা হয়। ফলোআপে চিকিৎসার কোনো দীর্ঘমেয়াদি জটিলতা আছে কি না এবং রোগ ফিরে এসেছে কি না, তা দেখা হয়।

বিকন ফার্মাসিটিক্যালস এর সহযোগিতায় জলঢাকা সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৩:৪৮   ২৮৩ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ