ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম
অর্থপাচারের অভিযোগে গ্রেফতার হওয়া আলোচিত হরিদাস সম্পর্কে কী জানা যাচ্ছে? আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা : জেনিফার ছবি দেখে চেনা যায় কে এই অভিনেত্রী? দোহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুশতাধিক পরিবার পেল নগদ টাকা, শুকনো খাবার কাঁঠালিয়ায় জমজ দুই ভাইয়ের কৃতিত্ব ভেড়ামারায় দুই ইউনিয়নের সংযোগস্থলের জরাজীর্ণ ব্রিজটি এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে এলাকাবাসী ব্যাংকার আরিফুল হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধন পিরোজপুরে ২ মাদক ব্যবসায়ীসহ ৩ মাদকসেবিদের গ্রেফতার আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের উদ্যোগে ৩০০ গাছের চারা রোপণ দোহারে পানিবন্দী ২ শতাধিক পরিবারের মাঝে ইউএনও’র ত্রাণ বিতরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫


ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

কুষ্টিয়া: ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জীবনকে ভালোবাসুন মাদক থেকে দুরে থাকুন, নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি, মাদকের বিরুদ্ধে সোচ্চার হই।এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকেল ৪টার সময় ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার সহযোগিতায় মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম তিনি বলেন, আজকে মাদক সমাজে এমন ভাবে ছড়িয়ে পড়েছে এই মাদক থেকে আমাদের সন্তানদের কে ফুল বাঁচাতে হলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিকে তাকিয়ে থাকলে হবে না। মাদক সমাজ থেকে উৎখাত করতে হলে সমাজের সব পেশার মানুষ কে এগিয়ে আসতে হবে তাহলে সমাজ থেকে মাদক মুক্ত হবে। আপনারা আমাদের মাদকের সংবাদ দিবেন আপনার নাম গোপন থাকবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা: গাজী আশিক বাহার, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ পরিচালক পারভিন আখতার, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজান আলী, উপজেলা শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক খবির আহমেদ, এস আই ইকবাল হোসেন, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য জান মেম্বার সহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

এলাকার মানুষের উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসারদের কাছে একটাই দাবি এই মোকারিমপুর ইউনিয়নের মানুষদের কে বাঁচান, এখানে মাদক বিক্রেতা ও মাদক সেবন কারীদের অত্যাচারে রাস্তায় ছাগল গরু চুরি করে নিয়ে যাচ্ছে। এমনকি ঘরের ভেতর থেকে ভাতের হাড়ি পর্যন্ত রাতের আঁধারে সব চুরি করে নিয়ে যাচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩০:১৯   ২৫২ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় দুই ইউনিয়নের সংযোগস্থলের জরাজীর্ণ ব্রিজটি এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে এলাকাবাসী
ভেড়ামারায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৩১, অনুপস্থিতির হার ১৭.৭৭ভাগ
ভেড়ামারায় অবৈধ ভাবে বালু পরিবহনের দায়ে ট্রাক-পে-লোডার জব্দ, জরিমানা
ভেড়ামারায় ‘জাতীয় ফল মেলা শুরু , বারো মাস ফল চাষ ও সংরক্ষণের আহ্বান
ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ



আর্কাইভ