ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫


হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ


নোয়াখালী:
বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দেশের মৎস্যসম্পদ রক্ষায় এবং জাটকা নিধন বন্ধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো.আবুল কাশেম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৪ নভেম্বর ভোর ৪টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহজনক দুটি কাঠের নৌকা তল্লাশি করে প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়।
তবে অভিযান চলাকালীন সময় জাটকার প্রকৃত মালিক বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ সময়ে জাটকা আহরণ করে বাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিলেন।
পরবর্তীতে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এতে এলাকায় সামাজিকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়রা কোস্ট গার্ডের এ উদ্যোগের প্রশংসা করেন এবং জাটকা সংরক্ষণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি জনগণকে সচেতন করতে বিভিন্ন এলাকায় প্রচারণা কার্যক্রমও জোরদার করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৫:০৭   ৬২২ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ