ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় ৪৮ ঘন্টা না পেরুতেই ফের আরো এক শিশু ধর্ষন, গ্রেপ্তার ১

ডিমলায় ৪৮ ঘন্টা না পেরুতেই ফের আরো এক শিশু ধর্ষন, গ্রেপ্তার ১


বাসু দেব রায়,ডিমলা (নীলফামারী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬


ডিমলায় ৪৮ ঘন্টা না পেরুতেই ফের আরো এব শিশু ধর্ষন, গ্রেপ্তার ১
নীলফামারী: ডিমলায় নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ অভিযোগের ৪৮ ঘন্টা না পেরুতেই ৬ বছরের আর এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ মামলার একমাত্র আসামি ১৪ বছর বয়সি এক শিশুকে গ্রেপ্তার করে শিশু আদালতে পাঠিয়েছে ডিমলা থানা পুলিশ।

মঙ্গলবার(৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ওইদিন ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদি হয়ে গ্রেপ্তারকৃত শিশুটির বয়স ১৮ বছর উল্লেখ করে ডিমলা থানায় মামলা দায়ের করেন। যার মামলার নং- ০৬, তাং- ০৮ এপ্রিল ২০২৬।

মামলা সুত্রে জানা যায়,উপজেলার দক্ষিণ খড়িবাড়ি (দোহল পাড়া) গ্রামে উভয় শিশুর বাড়ি হওয়ার কারণে প্রতিবেশি হিসেবে একে অপরের বাড়িতে খেলতে আসা-যাওয়া করতো। গত মঙ্গলবার বিকেলে শিশু কন্যাটি ছেলে শিশুটির বাড়িতে গেলে বাড়িতে অন্য কেউ না থাকায় জোরপূর্বক ছেলে শিশুটি কন্যা শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে প্রতিবেশিরা কন্যা শিশুটিকে উদ্ধার করে পরিবারকে জানালে পরিবারের লোকেরা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানকার চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ মো: শওকত আলী সরকার বলেন, শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত ১৪ বছর বয়সি শিশুকে শিশু আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:১৫   ৩৮৬ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ