ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহর পৌরসভার সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলালের ইন্তেকাল

চাটমোহর পৌরসভার সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলালের ইন্তেকাল


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬


চাটমোহর পৌরসভার সাবেক মেয়র  মির্জা রেজাউল করিম দুলালের ইন্তেকাল
পাবনা: চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চাটমোহর পৌরসভার সাবেক মেয়র পৌর সদরের মধ্যশালিখা মহল্লার বাসিন্দা মরহুম মির্জা আব্দুল কাদের ওরফে গুঠু মির্জার বড় ছেলে মির্জা রেজাউল করিম দুলাল ওরফে দুলাল মির্জা (৭০) বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার পারিবারিক সূত্র জানায়, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক দুলাল মির্জা দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঢাকার মিরপুর এলাকার ডেল্টা লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

শুক্রবার বেলা সাড়ে ১০ টার সময় বালুচর ঐতিহাসিক খেলার মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে বৃ-গুয়াখড়া সম্মিলিত ঈদগাহ কবরস্থানে তাকে দাফন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১০:০৮   ২৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ