ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে দুইটি ইট ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

উলিপুরে দুইটি ইট ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬


 উলিপুরে দুইটি ইট ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা
কুড়িগ্রাম: উলিপুরে অবৈধভাবে ইট ভাটা পরিচালনার অভিযোগে দুইটি ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পৃথক অভিযানের মাধ্যমে উপজেলার মেসার্স একেএম ব্রিকস ও মেসার্স এইচবিইউ ব্রিকসকে এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে উপজেলার তবকপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স এইচবিইউ ব্রিকস নামক ইটভাটায় ৫ লাখ ও গুনাইগাছ ইউনিয়নে অবস্থিত মেসার্স একেএম ব্রিকস নামক ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানাসহ কিলন স্কেভেটরের মাধ্যমে কিলন ভেঙ্গে দেয়া হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল ও কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব-১৩, জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, পরিবেশ সংরক্ষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৪৪:৩৬   ২৭৭ বার পঠিত  |   







রংপুর থেকে আরও...


তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন
রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু
ডিমলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার
উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু



আর্কাইভ