ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে জামায়াতের লিফলেট বিতরণ

নীলফামারীতে জামায়াতের লিফলেট বিতরণ


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬


 নীলফামারীতে জামায়াতের লিফলেট বিতরণ

নীলফামারী: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১১ এপ্রিল) সকাল এগারোটার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়।
লিফলেট বিতরণে অংশ নেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, নীলফামারী শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আব্দুল কাদিম এবং শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা মুসাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
চৌরঙ্গী মোড় থেকে শুরু হয়ে বাটার মোড়ে এসে শেষ হয় লিফলেট বিতরণ কর্মসূচি।
কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম বলেন, গণভোট বাস্তবায়নে জনগণ তাদের রায় দিয়েছেন, কিন্তু বিএনপি সেই রায় মানছে না। তিনি অবিলম্বে গণভোট বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন কর্মসূচি শুরু করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৯:৫৩   ১০৩ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন
রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু
ডিমলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার
উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু



আর্কাইভ