ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ইট বোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল কিশোরের

ইট বোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল কিশোরের


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল ২০২৬


 ইট বোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল কিশোরের

পাবনা:  নানার বাড়িতে বেড়াতে এসে পাবনার চাটমোহরে ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে রনি হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে সাপডাঙ্গা গ্রামের রুবেল হোসেনের ছেলে। সে নানার বাড়িতে বেড়াতে এসেছিলো।

জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রনি হোসেন। এ সময় উল্টো দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রনিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর। এদিকে ঘটনার পরে ইট বোঝাই ট্রলি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৬:২৫   ৮৮ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রামেক হাসপাতালে নতুন অধুনিক মেশিন সংযোজন
দূর্গাপুরে জমি নিয়ে বিরোধে আহত ১
গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার



আর্কাইভ