ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

চাটমোহরে সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল ২০২৬


চাটমোহরে সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত
পাবনা: চাটমোহরে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় রনি হোসেন (১৫) নামের এক কিশোর ও আকাত আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে ইট বোঝাই ট্রলির নিচে চাপায় রনি হোসেন এবং শনিবার সন্ধ্যার পরে চাটমোহর পাবনা মহাসড়কের মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা গ্রামে সিএনজির ধাক্কায় আকাত আলীর মৃত্যু হয়।

নিহত রনি হোসেন ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের রুবেল হোসেনের ছেলে ও নিহত আকাত আলী মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত কিয়ামুদ্দিনের ছেলে।

জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রনি হোসেন। এ সময় উল্টো দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রনিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর।

অপরদিকে শনিবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার মূহুর্তে চাটমোহর পাবনা মহা সড়কের পূর্বটিয়ারতলা এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুত গতির একটি সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন আকাত আলী। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেলে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় এসে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ২০:০৯:৫৭   ১৩৪ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ