ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » তিন মাসের মধ্যেই চালু হবে দারোয়ানী টেক্সটাইল মিল: প্রতিমন্ত্রী শরিফুল আলম

তিন মাসের মধ্যেই চালু হবে দারোয়ানী টেক্সটাইল মিল: প্রতিমন্ত্রী শরিফুল আলম


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল ২০২৬


 তিন মাসের মধ্যেই চালু হবে দারোয়ানী টেক্সটাইল মিল: প্রতিমন্ত্রী শরিফুল আলম

নীলফামারী: বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেছেন, এক সময়ের ‘সোনালি আঁশ’ পাট বাংলাদেশের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ ছিল। হারিয়ে যেতে বসা সেই গৌরব পুনরুদ্ধারে সরকার ইতোমধ্যে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে মিলটির কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রোববার (১২ এপ্রিল) সকালে নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতাহারে দেশের বন্ধ টেক্সটাইল ও জুট মিলগুলো পুনরায় চালুর অঙ্গীকার ছিল। সেই লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। দারোয়ানী টেক্সটাইল মিলস পুনরায় চালুর জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে এবং বর্তমানে তা মূল্যায়নের পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, মিলটি চালু হলে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরে আসবে।
প্রতিমন্ত্রী শরিফুল ইসলাম বলেন, সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে চাঞ্চল্য ফিরিয়ে আনা। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে স্থবিরতা থাকলেও বর্তমান সরকার তা কাটিয়ে উঠতে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।
এছাড়া পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, প্লাস্টিক পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে দেশীয় পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধিতে জনগণকে উদ্বুদ্ধ করা হবে।
পরিদর্শনকালে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য এ‍্যাড. আলফারুক আব্দুল লতিফ, নীলফামারী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৭:৩০   ১১২ বার পঠিত  |   







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ