ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

উলিপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: রবিবার, ৩ মে ২০২৬


উলিপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ
কুড়িগ্রাম: উলিপুরে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ মে) দুপুরে উপজেলার তবকপুর সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সহযোগিতা করেন ইউএনডিপি ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। সমাবেশে উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোগদার, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরবক্ত মিয়া, আনোয়ারুর ইসলাম, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের কনসালটেন্ট সফিউল ইসলাম, সাবেক ইউপি সদস্য এনামুল হক মানিক, আব্দুস সামাদ, অভিভাবক খাদিজা বেগম ও ছকিয়ত আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শুধু বিদ্যালয় নয়, অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার পরিবেশ তৈরি এবং নৈতিক শিক্ষার বিকাশে পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বক্তারা আরও বলেন, ঝরে পড়া রোধ, শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বিদ্যালয়মুখী করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের সমাবেশ অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করে তোলে।
অভিভাবক সমাবেশে ত্রৈমাসিক পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রশ্নপত্র ছাপানোর খরচ সাবেক জনপ্রতিনিধি বহন করবেন। অন্যরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় পোশাকের ব্যবস্থা করবেন। শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা দূর, নিয়মিত উপস্থিতি নিশ্চিত, টিফিন ও ড্রেসে সমন্বয় এবং ক্লাস ফাঁকি রোধে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৬:৪৪   ১৬৭ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ