ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: রবিবার, ৩ মে ২০২৬


 উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক
কুড়িগ্রাম: উলিপুরে ইয়াবা ও গাঁজা সেবনের সময় তিন জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা করে জরিমানা প্রদান করা হয়। রোববার (৩ মে) আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছে।
থানা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল আশরাফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতে অভিযান পরিচালনা করেন।

এ সময় উলিপুর মিনি স্টেডিয়াম মাঠ থেকে গাঁজা সেবন অবস্থায় পৌরসভার দয়ালপাড়া এলাকার তৈয়বুর রহমানের ছেলে তাহসান তৌফিক তূর্য (২১), আলতাফ সরদারের ছেলে মান্নাফ সরদার (২৫) ও ইয়াবা সেবন অবস্থায় থেতরাই ইউনিয়নের হারুনেফরা এলাকার আব্দুল খালেকের আব্দুল্ল্যাহ আল মামুন (২৭) কে আটক করেন। পরে ডাক্তারী পরীক্ষা শেষে সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা করে জরিমানা প্রদান করেন।

এলাকাবাসী জানায়, আটক তাহসান তৌফিক তূর্য এর পিতা কথিত সাংবাদিক তৈয়বুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা রয়েছে। তিনি উলিপুরের এক সাংবাদিককে মারধর করে চাঁদা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ ইবনে সিদ্দিক জানান, আটককৃতদের রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:২৪   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ