ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সাগরকান্দিতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বজ্রপাতে নিহত এক

সাগরকান্দিতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বজ্রপাতে নিহত এক


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬


 সাগরকান্দিতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বজ্রপাতে নিহত এক

পাবনা: সুজানগর উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এছাড়া বজ্রপাতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের শ্যামনগর গ্রামের ফরহাদ হোসেন নামে এক ব্যক্তি মারা গেছেন ।সোমবার সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকার গাছপালা, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের খলিলপুর, সাগরকান্দি বাজার সহ ওই ইউনিয়নের বিভিন্ন এলাকার বসতবাড়ি,বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তার ধারের গাছ ভেঙে যায় এবং বিদ্যুতের লাইনের খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।তীব্র ঝড়ো বাতাসে বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।বিভিন্ন স্থানে গাছ বৈদ্যুতিক খুঁটির উপর ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ফলে জনজীবনে ভয়াবহ ভোগান্তির সৃষ্টি হয়েছে।এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহায়তা কামনা করেছেন।এ বিষয়ে সাগরকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন জানান, ঝড়ে সাগরকান্দি ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাস্তায় গাছ পড়ে জনদূভোগ সৃষ্টি হয়েছে এবং ঝড়ে বাজারের ব্যবসা প্রতিষ্ঠান সহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে জমা দিতে বলা হয়েছে। তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৯:৪৫   ১৩৮ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ