ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে স্কুলের শ্রেণী কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

সুজানগরে স্কুলের শ্রেণী কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬


 সুজানগরে স্কুলের শ্রেণী কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

পাবনা: সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ করে প্রায় ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় দ্রুত স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।এ ঘটনার পর পরই অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।অসুস্থদের মধ্যে ১১ শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রুপিয়া খাতুন, সায়মা খাতুন, আরাফাত রহমান, সুমাইয়া খাতুন, জান্নাতুল, আয়েশা সিদ্দিকা, সাবিহা, জান্নাতুল ফেরদৌস,খাদিজা খাতুন, ও সোমাইয়া খাতুন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইসহাক জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

এর পরপরই একই শ্রেণীর অপর ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ সময় স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।অসুস্থ শিক্ষার্থীরা জানায়, শ্রেণির কক্ষে প্রথমে উৎকট গন্ধ পাওয়া যায়। এরপরই তাদের মাথা ঘুরছিল, বমিবমি ভাব হচ্ছিল। এরপরই তারা অজ্ঞান হয়ে যান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার তন্ময় সাহা জানান, প্রচন্ড গরম সহ অন্য কোনো কারণে একজন অসুস্থ হয়ে পড়লে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়িয়ে অসুস্থ হয়ে পড়ে। উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদ জানান অসুস্থ শিক্ষার্থীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা সহ তাদের চিকিৎসার খরচ উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট বিদ্যালয় বহন করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫২:৩২   ১৪৮ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ