ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে • হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩ • যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে • প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট • জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায় • রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বোয়ালখালীতে ৫৯ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

বোয়ালখালীতে ৫৯ লাখ টাকার ইয়াবাসহ আটক ২




বোয়ালখালীতে ৫৯ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম: বোয়ালখালী পৌরসভার পূর্ব কালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রায় ৫৯ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় নারীসহ দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ মে ২০২৬) রাতের দিকে পৌর সদরের টোল অফিস সংলগ্ন মীর বনস্পতি তেল ফ্যাক্টরির সামনে র‍্যাবের অস্থায়ী চেকপোস্টে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- বাদশা মিয়া (৪৭) ও তাহেরা বেগম শমসিদা (৩৫)। বাদশা মিয়া নগরের চান্দগাঁও এলাকার কে বি আমান আলী রোডের জালাল আহমদ সওদাগর বাড়ির মৃত কালা মিয়ার ছেলে। অপরদিকে তাহেরা বেগম কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত আব্দুল শুক্করের মেয়ে।

র‍্যাবের এসআই মো. রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অটোরিকশায় থাকা কালো স্কচটেপ মোড়ানো ১০টি প্যাকেট জব্দ করা হয়। পরে প্যাকেটগুলো খুলে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৯ লাখ টাকা।

তিনি আরও জানান, অভিযানের সময় কয়েকজন সন্দেহভাজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়। এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এদিকে অটোরিকশা চালক মো. খোকন জানান, কানুনগোপাড়া কলেজ রোড টেম্পু স্টেশন থেকে কালুরঘাট সেতুর পশ্চিম পাড়ে যাওয়ার জন্য ২৫০ টাকা ভাড়ায় যাত্রী বহন করেন তিনি। যাত্রীদের সঙ্গে থাকা চারটি পলিথিন ব্যাগে শাক-সবজি রয়েছে বলে তিনি ধারণা করেছিলেন। পরে র‍্যাব সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়।

কালুরঘাট এলাকার অস্থায়ী চেকপোস্টে পরিচালিত এ অভিযানের বিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বোয়ালখালী থানা সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:২১   ১২০ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩
● নদীভাঙনে হুমকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছের বাজার, উদ্বেগে হাজারো ব্যবসায়ী
● কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার
● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক



আর্কাইভ