ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে • হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩ • যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে • প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট • জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায় • রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লালমোহনে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬


লালমোহনে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণভোলা: লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা ও লালমোহন মডেল একাডেমীর উদ্যোগে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) সকালে লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা ও লালমোহন মডেল একাডেমীর পরিচালক অধ্যাপক আব্দুজ জাহের এর সভাপতিত্বে এবং মডেল একাডেমীর প্রধান শিক্ষক আজিম উদ্দিন খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যান পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল হক, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, লালমোহন প্রেসক্লাব সভাপতি সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী, ইসলামী সমাজ কল্যান পরিষদের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল মালেক প্রমূখ।

আলোচনায় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। পড়ালেখার পাশাপাশি শিশুদের বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত। এতে শিশুদের মেধার বিকাশ ও আত্মনির্ভরশীল হয়ে উঠে। প্রত্যেক অভিভাবক তাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখা উচিত। আমাদের প্রত্যেক অভিভাবকগণ শিশুদের স্বার্থের কথা মাথায় রেখে শিশু কার সাথে মেশে এবং খেলাধুলা করে কোথায় যায় পুরো বিষয়টি সাবধানতার সহিত খেয়াল ও লক্ষ্য রাখতে হবে।

উল্লেখ্য, গত ৩দিন (২১, ২৩ ও ২৪ মে) ব্যাপী প্রতিষ্ঠানের প্লে গ্রুপ থেকে দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে সোমবার প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতার বিষয় ছিলো কোরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, উপস্থিত বক্তৃতা, সাধারণ জ্ঞান, রচনা প্রতিযোগিতা, ছড়া ও কবিতা আবৃত্তি, সুন্দর হস্তাক্ষর, অংকন, ইত্যাদি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:১৮   ৯০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ
● লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা
● পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ
● বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ
● ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী



আর্কাইভ