ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চিকিৎসার অভাবে রশিতে বাঁধা ৭ বছরের জিসান

চিকিৎসার অভাবে রশিতে বাঁধা ৭ বছরের জিসান


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন ২০২৬


 চিকিৎসার অভাবে রশিতে বাঁধা ৭ বছরের জিসান

পটুয়াখালী: চিকিৎসার অভাবে রশিতে বাঁধা ৭ বছরের জিসান।যে বয়সে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করে ছুটে বেড়ানোর কথা, সেই বয়সেই পায়ে রশি বাঁধা অবস্থায় দিন কাটছে সাত বছরের শিশু মো. জিসানের। জন্মগত মানসিক সমস্যার কারণে তাকে সবসময় নজরে রাখতে হয় পরিবারের সদস্যদের। দারিদ্র্য আর চিকিৎসার অভাবে অসহায় মা বাধ্য হয়ে শিশুটিকে রশি দিয়ে বেঁধে রাখেন। জিসান মায়ের সঙ্গে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আবাসনে থাকে।
জানা গেছে, জন্মের পর থেকেই জিসানের আচরণ ছিল কিছুটা অস্বাভাবিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে আরও চঞ্চল ও অনিয়ন্ত্রিত হয়ে ওঠে। প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। অনেক সময় দূরে কোথাও গিয়ে ঘুমিয়ে থাকে, পরে আর নিজে থেকে বাড়ি ফিরতে পারে না। এ কারণে সবসময় আতঙ্কে থাকেন পরিবারের সদস্যরা।
জিসানের মা মেঘলা বলেন, ওকে ছেড়ে দিলে কোথায় চলে যায় কোনো ঠিক থাকে না। আমি গরিব মানুষ, সারাক্ষণ ওর পেছনে থাকা সম্ভব হয় না। স্বামীর সঙ্গে বিচ্ছেদের কারণে কাজ করে সংসার চালাই। তাই বাধ্য হয়েই পায়ে রশি দিয়ে রাখি, যেন চোখের সামনে থাকে।
পরিবার সূত্রে জানা গেছে, জিসানের বাবা অনেক আগেই তাদের ছেড়ে চলে গেছেন। বর্তমানে মায়ের সামান্য আয়েই কোনোরকমে চলছে সংসার। উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না। জিসানের নানি বলেন, ভালো চিকিৎসা করাতে পারলে হয়ত জিসান স্বাভাবিক হতে পারতো। কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই। সরকার বা সমাজের বিত্তবানরা এগিয়ে এলে শিশুটার জীবন বদলে যেতে পারে।
স্থানীয়রাও জানান, অর্থাভাবে চিকিৎসা না হওয়ায় শিশুটির মানসিক অবস্থার আরও অবনতি হচ্ছে। তারা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানান।
এ বিষয়ে পটুয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম শাহজাদা বলেন, সরকারিভাবে বিভিন্ন ধরনের সহায়তার ব্যবস্থা রয়েছে। পরিবারটি আবেদন করলে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া সম্ভব হবে। জেলা প্রশাসকের মাধ্যমে আর্থিক সহায়তার ব্যবস্থাও করা যেতে পারে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪১:২৬   ৭৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ