ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » দূর্গাপুর ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি

দূর্গাপুর ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন ২০২৬


দূর্গাপুর ভূমি অফিসে দুর্ধর্ষ চুরিরাজশাহী: দুর্গাপুরে ইউনিয়ন ভূমি (তহসিল) অফিসে জানালার গ্রিল কেটে ও থাই গ্লাস ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঈদের দীর্ঘ ছুটির সুযোগে সংঘটিত এ ঘটনায় কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পৌর সদরের সিংগা হাট এলাকায় অবস্থিত ঝালুকা ইউনিয়ন ভূমি অফিসে।

অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটির কারণে অফিস বন্ধ ছিল। ছুটি শেষে সোমবার (১ জুন) সকালে কর্মচারীরা অফিস খুলতে এসে জানালার গ্রিল কাটা ও থাই গ্লাস ভাঙা অবস্থায় দেখতে পান।

ভেতরে প্রবেশ করে দেখা যায়, অফিস কক্ষের আসবাবপত্র ও নথিপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। কম্পিউটারের মনিটর ভাঙা অবস্থায় পাওয়া গেলেও হার্ডডিস্ক, র‌্যাম, প্রসেসর, মাদারবোর্ড, সিডি/ডিভিডি ড্রাইভ, ওয়াইফাই রাউটারসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।

ঝালুকা (সিংগা হাট) ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) নরশাদ আলী জানান, ঈদের ছুটির সুযোগে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা অফিসের ভেতরে তছনছ চালিয়ে প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে যায়।

তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুর্গাপুর থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ জড়িতদের শনাক্তে পুলিশের একটি টিম কাজ করছে। পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৮:৫০   ৭৯ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক
মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম
চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭ ল্যাপটপ চুরি
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার



আর্কাইভ