ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু

ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬


 ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু

ফরিদপুর: মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে শনিবার হতে সোমবার পর্যন্ত তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।নয়টি চিনিকলের কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা,সহ ব্যবস্থাপক ও উপব্যবস্থাপকদের নিয়ে ইন হাউজ প্রশিক্ষন-২০২৬ এর শনিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (শিল্প মন্ত্রণালয়) ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বে) এ কে এম বেনজামিন রিয়াজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএসএফআইসি’র প্রধান( সিপিই)ড. জেবুন নাহার ফেরদৌস। ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদের সভাপতিত্বে কোর্স পরিচালক ছিলেন বিএসএফআইসি’র ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক(ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও উন্নয়ন) সেলিনা আক্তার। এ সময় বিএসএফআইসি’র মহাব্যবস্থাপক(মিলস ফার্ম) মো.শহিদুল ইসলাম,মহাব্যবস্থাপক(বীজ পরিদর্শণ) রওশন আরা আরজু,চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান,মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন,মহাব্যবস্থাপক(প্রশাসন) মাসুদ রেজা,মহাব্যবস্থাপক(কারখানা) পুলক কুমার সরকাসহ চিনিকলের সংশ্লিষ্ট বিভাগের কর্মমকর্তাবৃন্দ।

তিনদিন ব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব,চিনি শিল্পে বর্তমান অবস্থা ও উত্তোরণের উপায়, আখের সেচ প্রদানের প্রয়োজনীয়তা ,গুরুত্ব ও খরা প্রতিরোধে করনীয়, উন্নত কৃষিতাত্বিক ব্যবস্থাপনায় আখ চাষের গুরুত্ব,আখের জাত সনাক্তকরণ ও আখের জাতের উপর চিনি আহরণের হারের প্রভাব মূল্যায়ন,পরিচ্ছন্ন বীজ ব্যবহার ও এর গুরুত্ব,খামার ব্যবস্থাপনাও খামার ব্যবস্থাপকের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে নয়টি চিনিকলের মোট ত্রিশ জন প্রশিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আয়োজনে ও ফরিদপুর চিনিকলের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। আগামী সোমবার বিকালে প্রশিক্ষনের সমাপ্তি হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৪৬:২০   ৭৩ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার
আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ



আর্কাইভ