ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
খতিয়ান জালিয়াতি করে আদালতে দাখিলের দায়ে দু’জনের জেল পটুয়াখালীর বাউফল দোকানে গেলে নেই, বাড়তি টাকা দিলেই মেলে সার খালের পাশে সড়ক ধস, সংস্কার হয়নি তিন সপ্তাহেও প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএস পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ রাখিবন্ধনে খোলামেলা পোশাক, কৃতি শ্যাননকে বয়কটের ডাক মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুনের শিকার: ইসলামী আন্দোলন হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন লালমোহনে ৬ জুয়াড়ি আটক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পাবনায় মাদকসেবী বিক্রেতা, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের ঠাঁই হবে না: এমপি সেলিম রেজা হাবিব

পাবনায় মাদকসেবী বিক্রেতা, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের ঠাঁই হবে না: এমপি সেলিম রেজা হাবিব


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ৫ জুলাই ২০২৬


 পাবনায় মাদকসেবী বিক্রেতা, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের ঠাঁই হবে না: এমপি সেলিম রেজা হাবিব

পাবনা: মাদক বিক্রি, সেবন এবং এদের পক্ষে স্থানীয়ভাবে শালিস বিচারে সম্পৃক্ত ও তদবীরকারীদের কঠোর হাতে দমনে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ সহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন পাবনা-২ আসনের সাংসদ এ কে এম সেলিম রেজা হাবিব। তিনি বলেন, আমার এলাকায় মাদকসেবী, বিক্রেতা, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজদের ঠাঁই হবে না।

এসব নির্মুলে ২টি অভিযোগ বক্স থাকবে। অভিযোগ ধরে ব্যবস্থা নেয়া হবে। হট নাম্বার দেয়া হবে। আমার সাথে যারা রাজনীতি করেন তাদের কেউ যদি এসব অপরাধের সাথে জড়িত থাকেন, তাদের জায়গা আমার কাছে হবে না।রবিবার (০৫ জুলাই) দুপুরে পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সুজানগর বাজারে অনুষ্ঠিত নাগরিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাদক বিক্রেতা, মাদকসেবী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিবের নির্দেশনায় এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।

পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবংসুজানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ।প্র্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম রেজা হাবিব বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান সরকার মাদক নির্মূলে কাজ শুরু করেছে। প্রায় ৪ মাসে কোন পরিপত্র জারী ছাড়াই দেশ পরিবর্তনে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান৷

নিজেদের নীতি নৈতিকতার পরিবর্তন না হলে সমাজের অসংগতি দূর করা সম্ভব নয়।প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশাসনের মধ্যে বিরোধপূর্ণ যারা ঘাপটি মেরে আছে, তাদের বিষয়ে অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। রাজনৈতিকভাবে আমাদের প্রতিহিংসা নেই। কেউ প্রতিহিংসার শিকার হবে না। হতে দেয়া যাবে না। কেউ যদি কাউকে প্রতিহিংসায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই নেতা কর্মীর বিএনপি করার দরকার নেই। তাদের দল থেকে বের করে দেয়া হবে।নাগরিক সমাবেশে শুরুতেই স্বাগত বক্তব্য দেন, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাতীয় গোয়েন্দা সংস্থা পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল, জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শহিদুল মান্নাফ কবির, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোনাল্ড চাকমা, জিপি অ্যাডভোকেট আরশেদ আলম, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা র‌্যাব ক্যাম্পের কমান্ডার ওয়াহিদুজ্জামান, সুজানগর সার্কেলের এএসপি সাদেক আহমেদ, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, বীরমুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সাবেক সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, সুজানগর উপজেলা বিএনপির আহবায়ক এবিএম তৌফিক হাবিব, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল আলম নান্নু, সাবেক সহসভাপতি শামসুর রহমান সমেজ, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, বেড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকছেদ আলী প্রমুখ।শেষে মাদকসেবী, বিক্রেতা, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ বিরোধী বকে বিশাল র‌্যালি বের হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৪:৩২   ৬৯ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


সুজানগরে যুবদলের সাবেক সভাপতির ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
শেকড়ের সুরে ফেরা চাটমোহরে তরুনদের উদ্যোগে পুঁথি পাঠের আসর
বাসেদ সভাপতি ও মোশারফ সেক্রেটারী বাপুস সুজানগর উপজেলা শাখার কমিটি গঠন
মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
সুজানগরে নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



আর্কাইভ