ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
পটুয়াখালীর বাউফল দোকানে গেলে নেই, বাড়তি টাকা দিলেই মেলে সার খালের পাশে সড়ক ধস, সংস্কার হয়নি তিন সপ্তাহেও প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএস পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ রাখিবন্ধনে খোলামেলা পোশাক, কৃতি শ্যাননকে বয়কটের ডাক মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুনের শিকার: ইসলামী আন্দোলন হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন লালমোহনে ৬ জুয়াড়ি আটক লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ জুলাই ২০২৬


 লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভোলা: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী সবুজ বিপ্লব গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় ভোলার লালমোহন বদরপুর মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকাল ১১ টায়, কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফয়সাল হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফয়সাল হায়দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে দেশব্যাপী বৃক্ষরোপণের যে ডাক দিয়েছেন, তা বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে নিজের বাড়ি ও কলেজ প্রাঙ্গণে গাছ লাগিয়ে এই কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক মন্ডলী, অবিভাবক ও শিক্ষার্থীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এন, আর

বাংলাদেশ সময়: ২৩:৩০:১৩   ৫৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


পটুয়াখালীর বাউফল দোকানে গেলে নেই, বাড়তি টাকা দিলেই মেলে সার
খালের পাশে সড়ক ধস, সংস্কার হয়নি তিন সপ্তাহেও
লালমোহনে ৬ জুয়াড়ি আটক
লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ
কাউখালীতে ৬ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ



আর্কাইভ